সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড়ে ‍মাদাগাস্কারে ৩৮ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক১১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
ঘূর্ণিঝড়ে ‍মাদাগাস্কারে ৩৮ জনের প্রাণহানি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঘূর্ণিঝড় ‘ইনায়ো’র আঘাতে আফ্রিকার দক্ষিণ-পূব্যাঞ্চলীয় দ্বীপরাষ্ট্র ‍মাদাগাস্কারে কমপক্ষে ৩৮ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে দু’শ’ মানুষ।

 

গত সপ্তাহের ওই ঘূর্ণিঝড়ে গৃহহীন হয়েছেন অর্ধলাখের বেশি মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা এজেন্সি এ তথ্য জানিয়েছে।

 

ঝড়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিলে বাস্তবে তা অনেক বেশি বলে স্থানীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে তিন ভাগের দুইভাগই রাজধানী আন্তানানারিভোতে বলে জানা গেছে।

 

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ফুটে উঠেছে ঝড়ের ভয়াবহতার চিত্র। এরমধ্যে উদ্ধারকর্মীর উৎপরতা শুরু করেছেন।

 

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি ২০১৫ সালের পর থেকে ভয়াবহ খরা ও খাদ্য সংকটে ভুগছে।

সূত্র: বাংলা নিউজ