সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

পার্ক জিউনের ক্ষমতাচ্যুতিতে সম্পর্ক বদলাবে না: দ. কোরিয়াকে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক১০ মার্চ ২০১৭১ মিনিট পড়া
পার্ক জিউনের ক্ষমতাচ্যুতিতে সম্পর্ক বদলাবে না: দ. কোরিয়াকে যুক্তরাষ্ট্র

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রেসিডেন্ট পার্ক জিউন হাই-এর অভিশংসন দ.কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। শুক্রবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে তারা। এই ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বস্তুত উ. কোরিয়ার বিরুদ্ধে দ. কোরিয়ার প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিলো।

 
মার্কিন সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গেই কাজ করে যাবে মার্কিন সরকার। কেবল তাই নয়, পরবর্তীতে যে ব্যক্তিই প্রেসিডেন্ট হোন না কেন এ সম্পর্ক অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

 
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে নেওয়া প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের অভিশংসনের সিদ্ধান্ত শুক্রবার বহাল রাখে সাংবিধানিক আদালত। এই চূড়ান্ত অভিশংসনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হতে যাচ্ছেন তিনি। এবার বিচারের মুখোমুখি করা যাবে জিউনকে। মে মাসের শুরুতেই এখন দক্ষিণ কোরিয়াকে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে।

 
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্কের বিষয়টি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় আধিপত্য বিস্তার করবে। উত্তর কোরিয়ার মিসাইল ও পারমাণবিক পরীক্ষার জবাবে দক্ষিণ কোরিয়া এ মাসে একটি মার্কিন থাড মিসাইল প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করেছে।  আর এর তুমুল বিরোধিতা করেছে চীন।

সূত্র: বাংলা ট্রিবিউন