সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

নগরীতে পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

Silk City৭ জুন ২০২৪১ মিনিট পড়া
নগরীতে পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর নওদাপাড়ার আম চত্বর এলাকায় পিকআপের ধাক্কায় ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম নগরীর দড়িখরবেকানা এলাকাের আব্দুল কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ইসলাম রাস্তা পার হচ্ছিল। এসময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। িএতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামকে ধাক্কা দিয়ে পিকআপটি দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।