সিল্কসিটিনিউজ ডেস্ক:
কেনিয়ার সরকার সে দেশে ধর্মঘটী ডাক্তারদের ছাঁটাই করতে শুরু করেছে।
গত তিন মাস ধরে এরা ধর্মঘট করে আছে। এর ফলে সে দেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা পঙ্গু হয়ে আছে।

সরকার বলছে, কাজে ফেরত না এলে কিউবা থেকে ডাক্তার এনে এবং স্থানীয় ইন্টার্নদের দিয়ে কাজ করানো হবে।
ডাক্তাররা ১৫০% বেতন বৃদ্ধির দাবি করছেন।
নাইরোবি থেকে বিবিসি সংবাদদাতা অ্যান সয় খবর দিচ্ছেন, স্বাস্থ্য কর্তৃপক্ষ ইতোমধ্যেই ১২জন ডাক্তারকে জবাব দিয়েছে।
তবে কিউবা থেকে ডাক্তার আনার হুমকি দেয়া হলেও সেটা বাস্তবায়নে কয়েক মাস সময় লেগে যেতে পারে।
সূত্র: বিবিসি বাংলা










