সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ট্রাম্পের স্বাস্থ্যনীতি গ্রহণ করতে চায় না মার্কিন হাসপাতাল কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক৯ মার্চ ২০১৭২ মিনিট পড়া
ট্রাম্পের স্বাস্থ্যনীতি গ্রহণ করতে চায় না মার্কিন হাসপাতাল কর্তৃপক্ষ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্যনীতি প্রকাশের পরপরই তা নিয়ে বিতর্ক শুরু হয়। দেশটির হাসপাতালগুলোর প্রতিনিধিত্বকারী প্রথমসারির একটি সংগঠন আমেরিকার হসপিটাল এসোসিয়েশন (এএইচএ) ওই স্বাস্থ্যনীতি গ্রহণে আপত্তি জানিয়েছে। ডাক্তাররাও প্রস্তাবিত স্বাস্থ্যনীতি সংশোধনের আহ্বান জানিয়েছেন।

বুধবার ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভস বা প্রতিনিধি পরিষদের সামনে এই স্বাস্থ্যনীতি তুলে ধরেন। এরপর রিপাবলিকানদেরই তীব্র সমালোচনার মুখে পড়ে এই স্বাস্থ্যনীতি।

ওবামার স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’ নামে পরিচিতি পায়। এর মূলে ছিল সবার জন্য স্বাস্থ্যবিমা নিশ্চিত করা। ট্যাক্স ক্রেডিট দিয়ে পছন্দমতো কোম্পানির বিমা গ্রহণের সুযোগও সেখানে রাখা হয়।

ট্রাম্পের স্বাস্থ্যনীতিকে ‘আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট’ নাম দেওয়া হয়েছে। এর আওতায় স্বাস্থ্যসেবায় কেন্দ্রীয় অর্থায়ন সীমিত করা হবে। সবাইকে এই প্রকল্পে যুক্ত হতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা থাকছে না। ভর্তুকির বদলে ট্যাক্স ক্রেডিটের সুযোগ দেওয়া হয়েছে।

ট্রাম্পের স্বাস্থ্যনীতিকে ‘ত্রুটিপূর্ণ’ বলে উল্লেখ করেছে পাঁচ হাজারেরও বেশি হাসপাতালের প্রতিনিধিত্বকারী সংগঠন এএইচএ-র দাবি, এর ফলে মার্কিনিরা স্বাস্থ্যবিমা হারাতে পারেন।

সংগঠটির সভাপতি রিক পোলাক বলেছেন, ‘আমাদের সবচেয়ে দরিদ্র জনগণকে স্বাস্থ্যসেবার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, এই স্বাস্থ্যনীতিতে তা ভেস্তে যাবে।’

অপর এক চিঠিতে ডাক্তারদের সংগঠন আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশন কংগ্রেসকে দরিদ্র জনগণকে বিমা ব্যবস্থার আওতায় রাখার আহ্বান জানিয়েছে।

ট্রাম্পের স্বাস্থ্যনীতি নিয়ে বিতর্ক সৃষ্টির পরিপ্রেক্ষিতে হাউস স্পিকার পল রায়ান বলেছেন, এই নীতি পাস করিয়ে নেওয়ার মতো হাউসের যথেষ্ট সমর্থন রয়েছে। ওবামার স্বাস্থ্যনীতি বাতিল হচ্ছে এবং নতুন স্বাস্থ্যনীতি আসছে- এ জন্য রিপাবলিকানদের খুশি হওয়া উচিত।

রক্ষণশীল আইনপ্রণেতা রিপাবলিকান সিনেটর মাইক লি বলেছেন, ‘এটি গোপন চুক্তির মতো বিষয় এবং বাজে প্রক্রিয়া, যার জন্য আমরা ডেমোক্র্যাটদের সমালোচনা করেছিলাম।’

ট্রাম্প বলেছেন, ‘এই স্বাস্থ্যনীতির বিষয়ে সমঝোতা হতে পারে। তবে এরই মধ্যে আমরা সবার সমর্থন পেয়েছি।’ তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, এটি কেবল ফ্রেমওয়ার্ক। চূড়ান্ত রূপরেখা থেকে এখনো অনেক দূরে।’ স্বাস্থ্য ও মানবিক অধিকারবিষয়ক মন্ত্রী টম প্রাইস বলেছেন, ‘এটি এখনো অগ্রগতির পর্যায়ে রয়েছে।’

ট্রাম্পের এই স্বাস্থ্যনীতি কংগ্রেসের দুই কক্ষ সিনেট ও হাউসের সমর্থনের পরই আইনে পরিণত হবে। ‘ওবামাকেয়ার’ ওবামার নির্বাহী আদেশে বাস্তবায়ন করা হলেও তা কংগ্রেসের সমর্থন পায়নি।

সূত্র: বিবিসি।