সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

দালাই লামা ‘মিথ্যাবাদী ও ক্রীড়নক’ : চীন

নিউজ ডেস্ক৯ মার্চ ২০১৭২ মিনিট পড়া
দালাই লামা ‘মিথ্যাবাদী ও ক্রীড়নক’ : চীন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে একজন ‘মিথ্যাবাদী ও ক্রীড়নক’ বলে অভিহিত করেছে।

এর আগে দালাই লামা মন্তব্য করেন, ‘চীনের কট্টরপন্থিদের মস্তিষ্কের অংশবিশেষ বিলুপ্ত হয়ে গেছে।’ তার এ মন্তব্যের জবাবে চীন তাকে মিথ্যাবাদী ও ক্রীড়নক বলে উল্লেখ করে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

দালাই লামা ও চীনের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে কথার যুদ্ধ আবারও প্রকাশ্যে এল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং সুয়াং মঙ্গলবার বলেন, ‘আমরা বলে থাকি, চতুর্দশ দালাই লামা একজন রাজনৈতিক নির্বাসিত ব্যক্তি, যিনি ধর্মের লেবাস পরে চীনবিরোধী বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।’ তিনি আরো বলেন, ‘এখন দেখা যাচ্ছে, তিনি একজন ক্রীড়নক, যিনি অভিনয়ে খুবই পারদর্শী ও চতুর।’

সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে দেখা যাচ্ছে, দালাই লামার সঙ্গে চীনের শত্রুতা ক্রমেই প্রকাশ্যে আসছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিব্বতের এই আধ্যাত্মিক নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। বিষয়টি মোটেও সহজভাবে নিচ্ছে না চীন।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলে চীনের বিরাগভাজন হন ট্রাম্প। এবার দালাই লামার সঙ্গে তার সম্ভাব্য সাক্ষাতের বিষয়ে আগেই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে চীন।

কমেডিয়ান জন অলিভার দালাই লামার কাছে জানতে চান, খবর শোনা যাচ্ছে, চীন তার উত্তরসূরি নিয়োগ দিতে পারে- এ বিষয়ে তিনি কী ভাবছেন।

উত্তরে দালাই লামা বলেন, ‘আপনি জানেন, সাধারণ বিষয়গুলো বুঝে ওঠার জ্ঞান রয়েছে আমাদের মস্তিষ্কের… কিন্তু চীনের কট্টরপন্থিদের মস্তিষ্কের অংশবিশেষ বিলুপ্ত হয়ে গেছে।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘দালাই লামার মন্তব্য হাস্যকর মনে হয়েছে কিন্তু এসবই মিথ্যা।’

 

 
সূত্র :রাইজিংবিডি