সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র?

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
মালয়েশিয়ায় সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাসজুড়ে বিদেশ সফরের অংশ হিসাবে সৌদি বাদশাহ সালমান মালয়েশিয়ায় এসেছিলেন ফেব্রুয়ারির ২৬ তারিখ।

 

চারদিন থেকে তিনি চলে যান পাশের দেশ ইন্দোনেশিয়ায়।

 

তিনি চলে যাওয়ার পর মালয়েশিয়ার পুলিশ দাবি করছে সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিলো, কিন্তু আগেভাগেই তারা তা বানচাল করে দেয়।

 

কথিত এই ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহে ছজন বিদেশী নাগরিকসহ সাতজনকে আটক করা হয়েছে। ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে এদের আটক করা হয়।

 

আটককৃতদের চারজনই ইয়েমেনের নাগরিক। মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, এই চার ইয়েমেনি সৌদি রাজপরিবারের ওপর হামলার পরিকল্পনা করেছিলো।

 

তাদেরকে রাজধানী কুয়ালালামপুরের কাছেই দুটো এলাকা থেকে ধরা হয়। পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন দেশের পাসপোর্ট এবং ৬০ হাজার ডলার মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

 

পুলিশের সূত্র উল্লেখ করে বার্তা সংস্থা রয়টরস্‌ জানিয়েছে, আটক চার ইয়েমেনি ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতির সাথে জড়িত।

 

বাদশাহ সালমানকে হত্যার কথিত এই ষড়যন্ত্র সম্পর্কে সৌদি আরবের কাছ থেকে এখনো কিছু শোনা যায়নি।

সূত্র: বিবিসি বাংলা