সিল্কসিটিনিউজ ডেস্ক:দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে ‘মানব বলি’র অভিযোগ সামনে এসেছে। ১০ বছর বয়সী এক কিশোরীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
পুলিশ জানিয়েছে, কর্ণাটকের রামনগর জেলায় এক ওঝার পরামর্শে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির ‘রোগমুক্তির’ উদ্দেশ্যে ওই কিশোরীর বলি দেওয়া হয়।
স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ ওই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির ভাই এবং বোনকে অপহরণ ও হত্যার অভিযোগে গ্রেফতার করেছে। ওই অভিযুক্ত ওঝা তাদের বলেছিল, ‘কালো জাদুর’ প্রভাব কাটাতে হলে মানব বলি দেওয়া ছাড়া তাদের আর কোনও উপায় নেই।

কিশোরীকে অপহরণের অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকেও গ্রেফতার করা হয়েছে।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বি রমেশ জানিয়েছেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। তাই আরও কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে।’
রামনগরের স্থানীয় অধিবাসীরা একটি ব্যাগের মধ্যে ঐ কিশোরীর মৃতদেহ খুঁজে পায়। এরপর তারা পুলিশে খবর দেন। পুলিশ ওই ব্যাগ থেকে ‘কালো জাদু’ করার উপকরণও খুঁজে পায়।
সূত্র: বাংলাট্রিবিউন










