আন্তর্জাতিক

এবার ৬ মুসলিম প্রধান দেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে প্রবেশে বা ভ্রমণে প্রথমবার সাত মুসলিম প্রধান দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চরম হোঁচট খেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

গোটা বিশ্বের দাবি মুখে ট্রাম্পের সেই নিষেধাজ্ঞার ওপর পরে স্থগিতাদেশ জারি করেন দেশটির আদালত। তারপর থেকে ট্রাম্প উঠে পড়ে লাগেন নতুন সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের।

 

অবশেষে এবার ছয় মুসিলম প্রধান দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প।

 

সোমবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে বিবিসি এ খবর জানায়।

 

ইরাককে বাদ দিয়ে বাকি ছয়টি দেশ-সিরিয়া, ইরান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্র: বাংলা নিউজ