সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে রাজু খানের সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক২২ মার্চ ২০২৪১ মিনিট পড়া
সান্তাহারে রাজু খানের সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় সান্তাহার পৌর শহরের সাঁতাহার দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা যুবলীগের অন্যতম নেতা রুহুল আমিন ঢালী।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকন, আওয়ামী লীগ নেতা ডাক্তার সোহেল হোসেন, স্বপন ঢালী, যুবলীগ নেতা খায়রুল আলম রবিন, বাবু ঢালী, সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল হান্নান, আকুল হোসেন, সোহেল, জাহাঙ্গীর, রকেট প্রমুখ।
ইফতারের পূর্বে আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।