
সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শিতল চন্দ্র পাল বলেন, সকালে উপজেলার ছাগলছিড়া এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস তিন যাত্রী মারা যান। আহত হয়েছেন কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।সবার মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।









