সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আতঙ্কে ভারতীয়রা

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৭২ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে আতঙ্কে ভারতীয়রা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাত্র ১০ দিনের ব্যবধানে তিন ভারতীয়ের ওপর হামলার পর যুক্তরাষ্ট্রে আতঙ্কে রয়েছে ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা।

তিনটি খুনের মধ্যে দুটি ঘটনায় হেট ক্রাইমের ভিত্তিতে তদন্ত চলছে। এ থেকে তাদের মধ্যে হামলার শিকার হওয়ার আশঙ্কা আরো বেড়ে গেছে।

এনডিটিভি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
জাতি, ধর্ম, বর্ণভিত্তিক হিংসা ব্যক্তি পর্যায়ের অপরাধের মধ্য দিয়ে প্রকাশ ঘটলে, তা হেট ক্রাইম। একে বলা যেতে পারে ‘ঘৃণা থেকে অপরাধ সংঘটন।’

যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অবস্থান নিয়ে ভারতীয়দের মধ্যে আতঙ্ক কাজ করছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলে শুক্রবার এক ভারতীয় শিখ নিজ বাড়ির পাশে গুলিবিদ্ধ হন। এ সময় হামলাকারীকে বলতে শোনা যায়, ‘তোমার নিজের দেশে ফিরে যাও।’

শুক্রবার হামলার শিকার হওয়া এই শিখ ব্যক্তির নাম দীপ রায়। তিনি এখন সুস্থ হয়ে ওঠার পথে। এ হামলাকে হেট ক্রাইম হিসেবে চিহ্নিত করে তদন্ত করা হচ্ছে।

এর আগে ২২ ফেব্রুয়ারি কানসাসের একটি বারে শ্রীনিবাস কুচিভোটলা ও আলোক মাদাসানি নামে দুজন হামলার শিকার হন। কুচিভোটলা ওই হামলায় নিহত হন। মাদাসানির চিকিৎসা চলছে। এ ঘটনায় এক সপ্তাহ পরে হলেও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার সাউথ ক্যারোলাইনায় এক ব্যবসায়ীর ওপর হামলা হয়। তবে স্থানীয় পুলিশ এ ঘটনাকে হেট ক্রাইম বলে চিহ্নিত করেনি।

এখন যুক্তরাষ্ট্রে ভারতীয়রা বলছেন, সেদেশে তাদের যে কেউ খুন হতে পারেন। এ ছাড়া তারা বৈষম্যের শিকার হচ্ছেন।

সূত্র: রাইজিংবিডি