সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৫০ টি শহরে আইনি সহায়তা কেন্দ্র খুললো মেক্সিকো

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৭১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে ৫০ টি শহরে আইনি সহায়তা কেন্দ্র খুললো মেক্সিকো

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নাগরিকদের কঠোর অভিবাসন প্রক্রিয়া থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের ৫০ টি শহরের কনস্যুলেটে আইনি সহায়তা কেন্দ্র খুলেছে মেক্সিকো।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারে। তিনি যুক্তরাষ্ট্রে মেক্সিকানদের মানবাধিকার নিয়ে আবারো শঙ্কা প্রকাশ করেন।

 

তবে অভিবাসী রক্ষা কেন্দ্রগুলো ‘অবৈধতাকে প্রশ্রয়’ দেবে না বলে জানান তিনি।

 

গতমাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিধিমালা স্বাক্ষর করেছেন, মেক্সিকান নাগরিকদের ওপর তার প্রভাব নিয়ে চিন্তিত মেক্সিকো সরকার।

অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করার জন্য ফেডারেল এজেন্টদের তিনি স্থানীয় পুলিশ এবং অভিবাসন কর্মকর্তাদের সাথে একসাথে কাজ করার নির্দেশ দেন।

 

যেসব মেক্সিকানরা যুক্তরাষ্ট্রে বছরের পর বছর বসবাস করছে তাদের সামনে এখন দীর্ঘ ও ব্যয়বহুল আইনি লড়াই এবং দেশ থেকে বিতাড়নের সম্ভাবনা তৈরি হয়েছে।

 

মেক্সিকোর যে নাগরিকরা মনে করবেন যে তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, তাদেরকে নতুন আইনি কেন্দ্রগুলো বিনামূল্যে আইনি সহায়তা দেয়া হবে।

সূত্র: বিবিসি বাংলা