সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
কৃষি

গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে ধানচাষের আগ্রহ বাড়ছে কৃষকদের

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে ধানচাষের আগ্রহ বাড়ছে কৃষকদের
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সমলয় পদ্ধতিতে কৃষকদের ধানচাষে আগ্রহ দিন দিন বাড়ছে।চলতি অর্থ বছরে শুরু হওয়া এ কার্যক্রমে ব্যপ্তি দিন দিন বেড়ে চলেছে।
এরই অংশ হিসেবে শনিবার রহনপুর ইউনিয়নে আসানপুর ব্লকে সমলয় পদ্ধতিতে ধানচাষ করে এ কার্যক্রমের গতি বেড়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং গোমস্তাপুর উপজেলা  কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় ১৫০বিঘা জমিতে ধান চাষ করা হয়। সকল আধুনিক ও বিজ্ঞান সম্মত প্রযুক্তির সমন্বয়ে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে বোরোধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান নুহু, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এই রবি মৌসুমে একই প্রকল্পের আওতায় ১৫০ বিঘা জমিতে ১ম বারের মত সফলভাবে স্বল্প জীবনকালীন আমন ধানের জাত বিনাধান-১৭ এবং উচ্চ ফলনশীল বিনা সরিষা-১১ চাষ হয়েছে ।