সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে কলেজ গেটে শিক্ষার্থীকে পিটিয়ে আহত, ৪ জনের নামে থানায় অভিযোগ 

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
সান্তাহারে কলেজ গেটে শিক্ষার্থীকে পিটিয়ে আহত, ৪ জনের নামে থানায় অভিযোগ 
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহার সরকারি কলেজ গেটের সামনে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছামির ইসলামকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে আহত করার ঘটনায় ৪জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
শুক্রবার দুপুরে আহত ছামিরের বড় ভাই ছাব্বির হোসেন এই অভিযোগটি করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার সান্দিড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে ছামির প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুর দেড় টায় সান্তাহার সরকারি কলেজে পরীক্ষা দেওয়ার জন্য যায়।
এ সময় ছামির কলেজের গেটে পৌঁছামাত্রই পূর্ব শত্রুতার জের ধরে সান্দিড়া গ্রামের মিঠুর ছেলে রিফাত (২০), নামা পোঁওতা গ্রামের সিয়াম (২১),অকৈ (২০) ও সান্তাহার হাটখোলা বাঁধন (২২) দলবল নিয়ে তাকে এলোপাথারিভাবে মারপিট করে আহত করে।  স্থানীয়রা আহত ছামিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।