সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

চীনের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কমে ৬.৫ শতাংশ

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৭১ মিনিট পড়া
চীনের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কমে ৬.৫ শতাংশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলতি বছরের জন্য চীনের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কমিয়ে ৬.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বছরের শুরুর দিকে লক্ষ্যমাত্রা ছিল ৬.৫ থেকে ৭ শতাংশ।

রোববার চীনা প্রধানমন্ত্রী লি কিকিয়াং বেইজিংয়ে দেশটির সংসদ ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সম্মেলনে ভাষণে এ তথ্য জানিয়েছেন।

গত ২৬ বছরের মধ্যে চীনা অর্থনীতিতে ২০১৬ সালে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে।

ভাষণে লি কিকিয়াং বলেন, তিনি জোম্বি (ঋণের সুদ দিতে ব্যর্থ) কোম্পানিগুলোর রাশ টেনে ধরবেন। কারণ তারা প্রয়োজনের তুলনায় বেশি কয়লা ও স্টিল উৎপাদন করছে।

তবে এর আগেও এ ধরনের প্রতিজ্ঞা করে ব্যর্থ হয়েছে চীনা সরকার।

গ্রেট হল অব দি পিপলে অনুষ্ঠিত বার্ষিক এ সংসদ অধিবেশনে প্রায় ৩ হাজার আইনপ্রণেতা অংশগ্রহণ করছেন। সাধারণত ন্যাশনাল পিপলস কংগ্রেস ও এর উপদেষ্টা পরিষদ বছরে দুবার মিলিত হয়ে থাকে, যা ‘লিয়াংঘুই’ নামে পরিচিত।

সূত্র: রাইজিংবিডি