সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

আদমদীঘিতে অবৈধ নির্বাচন বাতিলের দাবীতে বিএনপি‘র লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
আদমদীঘিতে অবৈধ নির্বাচন বাতিলের দাবীতে বিএনপি‘র লিফলেট বিতরণ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
 কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আদমদীঘি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও কৃষকদলের যৌথ উদ্দ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে বগুড়া নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল বাজার এলাকায় বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন ও আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপি নেতা সাজেদুর রহমান এঞ্জেল, সুলতান মাহমুদ চঞ্চল, মোস্তাক আহমেদ, আপেল মাহমুদ  যুবদলের যুগ্ম আহবায়ক, আনোয়ার হোসেন জীবন, যুবদল নেতা তামিম হোসেন, তৌহিদ হোসেন, জুয়েল রানা, আলম হোসেন, সাদ্দাম হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক, রুহুল আমিন, সদস্য সচিব, আব্দুল রাজ্জাক, ছাত্রদলের সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা, মোস্তাফিজুর রহমান, তোহা আরাফাত, কৃষকদলের সদস্য সচিব, রায়হান আলী, কৃষকদল নেতা, কুদ্দুস হোসেন, রুবেল হোসেন, মহিলা দলের সভাপতি, রিনা খাতুনসহ দলীয় নেতৃবর্গ।