সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

‘ওয়াটারগেট’-এর ধারাবাহিকতায় ‘রাশিয়া-গেট’: ট্রাম্প কি পদত্যাগে বাধ্য হবেন?

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭৫ মিনিট পড়া
‘ওয়াটারগেট’-এর ধারাবাহিকতায় ‘রাশিয়া-গেট’: ট্রাম্প কি পদত্যাগে বাধ্য হবেন?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের শাসনামলে তার ক্ষমতার অবৈধ প্রয়োগ সংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য ফাঁস হয়েছিল। এই ঘটনা পরিচিতি পেয়েছিল ‘ওয়াটারগেট’ কেলেঙ্কারি নামে। এই ঘটনার কারণে পদত্যাগে বাধ্য হয়েছিলেন নিক্সন। ট্রাম্পের প্রশাসনে থাকা বিভিন্ন ব্যক্তির রুশ সংযোগ ফাসেঁর ধারাবাহিকতায় ওই সংযোগকে ‘ওয়াটারগেট’ কেলেঙ্কারির সঙ্গে তুলনা করেছেন বিশ্লেষকরা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ট্রাম্পের রুশ সংযোগকে ‘রাশিয়া-গেট’ বলে উল্লেখ করা হয়েছে। নিক্সনের ধারাবাহিকতায় এবার ট্রাম্পকে পদত্যাগ কতে হবে কিনা, সেই প্রশ্ন উঠেছে মার্কিন মুল্লুকে।

 

নতুন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘রুশ সংযোগ’ নিয়ে তথ্য বেরিয়ে আসছে। আর এটি ট্রাম্প প্রশাসনের জন্য যেমন বিব্রতকর, তেমনি এই কেলেঙ্কারি সহজে মিলিয়ে যাচ্ছে বলেও মনে হচ্ছে না।

 

চলতি সপ্তাহে কংগ্রেসে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের ভাষণ ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। কিন্তু গতবছর প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের আইনমন্ত্রী জেফ সেশনসের সঙ্গে যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের দুইবার কথোপকথনের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের পর, ওই ভাষণের প্রভাব অনেকটাই ম্লান হয়ে গেছে।

 

শুধু সেশনস নন, ট্রাম্পের জামাতা কুশনারসহ তার শিবিরের আরও কয়েকজন কর্মকর্তা রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর এতে হোয়াইট হাউস থেকে খুব সহজেই এই বিতর্ক সরে যাচ্ছে না।

 

বিশ্লেষকরা ট্রাম্প প্রশাসনের এই কেলেঙ্কারিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ‘ওয়াটারগেট’ কেলেঙ্কারির সঙ্গে তুলনা করছেন। ‘ওয়াটারগেট’ কেলেঙ্কারির সময় নিক্সনের বিরুদ্ধে অভিযোগ উঠে ক্ষমতার অপব্যবহার করার। সেই সঙ্গে এ সংক্রান্ত বহু তথ্যও ফাঁস হয়। শেষ পর্যন্ত নিক্সনকে পদত্যাগ করতে হয়। ওই রিপাবলিকান প্রেসিডেন্ট তখন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে আটক, নির্যাতন ছাড়াও ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরে বিভেদ সৃষ্টির জন্য এফবিআই-কে ব্যবহার করেছেন। ওয়াটারগেটে অবস্থিত ডেমোক্র্যাটিক পার্টির সদর দফতরে তখন পাঁচজনকে আটক করা হয়, এর মধ্যে একজন ছিলেন এফবিআই-এর উপ-পরিচালক। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই ঘটনা প্রকাশ করে। আর নিক্সনের দুর্নীতির এই ফিরিস্তি ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’ নামে পরিচিতি অর্জন করে।

 

ডেমোক্র্যাটদের দাবি, জেফ সেশনস রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে আইনমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য কংগ্রেস শুনানিতে দেওয়া বক্তব্য থেকে সরে এসেছেন। তবে বৃহস্পতিবার সেশনস দাবি করেন, তিনি একজন সিনেটর হিসেবে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন, ট্রাম্প শিবিরের পক্ষে নয়।

 

শুক্রবার ট্রাম্প টুইটারে ২০০৩ সালের একটি ছবি প্রকাশ করেন, যেখানে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমারকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

 

ট্রাম্প সেখানে লিখেছেন, ‘আমাদের এখনই সিনেটর শুমারের সঙ্গে রাশিয়া ও পুতিনের সম্পর্ক নিয়ে তদন্ত শুরু করা দরকার। একজন পরিপূর্ণ ভণ্ড!’

 

শুমার তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘২০০৩ সালে আমি পুতিন ও তার সহযোগিদের সঙ্গে কথা বলেছি। কিন্তু তা আমি করেছি শপথের অধীনে, সংবাদমাধ্যম ও জনগণের সামনে। আপনি ও আপনার দল কি তা করেছে?’

 

কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভসের ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা সবাই জানি, এমন কিছু ঘটনা সামনে এসেছে, তা স্বাভাবিক নয়। সেখানে সেশনসের সিনেটর হিসেবে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার দাবিটাও স্বাভাবিক নয়। যখন সবাই জানে, এই রুশ রাষ্ট্রদূত হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ছিলেন।’

 

কোনও কোনও সংবাদমাধ্যমে কিসলিয়াককে গোয়েন্দা নিয়োগে ব্যবহার করা হতো বলে উল্লেখ করা হয়। তবে রাশিয়া এসব অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে।

 

উল্লেখ্য, সেশনসই প্রথম সিনেটর, যিনি ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করায় সমর্থন দিয়েছিলেন। জানুয়ারিতে তিনি সিনেট শুনানিতে জানিয়েছিলেন, রুশ কর্তৃপক্ষের সঙ্গে তার কোনও সংযোগ হয়নি। আর ট্রাম্প শিবিরের অন্য সদস্যদের সঙ্গে রুশ কর্তৃপক্ষের কি কথা হয়েছে, তা তিনি জানেন না।

 

ডেমোক্র্যাটরা জেফ সেশনসকে পদত্যাগ করাসহ তার বিরুদ্ধে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেনথাল সেশনসকে সিনেটের সামনে উপস্থিত হয়ে ‘শপথ ভঙ্গের’ জবাব দেওয়ার আহ্বান জানান।

 

হাউস অব রিপ্রেজেন্টিটিভসের গোয়েন্দা কমিটির ডেমোক্র্যাট সদস্য এডাম শিফ সেশনসকে পদত্যাগ করতে বলেছেন। তার অভিযোগ, সেশনস সিনেটকে ‘ভুল পথে’ পরিচালিত করেছেন। শিফ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই-এর পরিচালক কোমিকেও ‘ট্রাম্পের জয়ে সহযোগিতা করার জন্য’ অভিযোগ করেন।

 

উল্লেখ্য, ট্রাম্প বরাবরই বলে আসছেন, তার সঙ্গে রাশিয়ার কোনও বাণিজ্যিক বা রাজনৈতিক সংযোগ নেই। তবে তিনি লক্ষ্যণীয়ভাবে রুশ প্রেসিডেন্টের সমালোচনা করতে অস্বীকার করেছেন এবং রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞাও সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

 

গত মাসে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করতে বাধ্য হন। তার বিরুদ্ধেও গত ডিসেম্বরে কিসলিয়াকের সঙ্গে সাক্ষাৎ করার অভিযোগ করা হয়।

 

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের খবরে জানা যায়, নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ফ্লিনের সাক্ষাতের সময় সেখানে কুশনারও উপস্থিত ছিলেন।

 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা যায়, গতবছর ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তার উপস্থিতির জন্য ফরাসি এক নীতি-নির্ধারকের কাছ থেকে ৫০ হাজার ডলার পেয়েছিলেন। ওই ফরাসি নীতি-নির্ধারকের শক্তিশালী রুশ সংযোগ রয়েছে বলে সাংবাদমাধ্যমটি জানিয়েছে।

 

এদিকে, ট্রাম্প জেফ সেশনসের প্রতি তার পূর্ণ আস্থা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি ষড়যন্ত্রের শিকার বলেও উল্লেখ করেন।

 

এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয়ের পর, মুখ রক্ষার জন্য  তারাই যে জয়ী হতেন, সে বিষয়টি প্রচার করা শুরু হয়। তারা নির্বাচনে পরাজিত হয়েছে এবং এখন তারা বাস্তবতা থেকেও সরে গেছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন