সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে ফের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে গুলি করে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে আবারও এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ৪৩ বছরে এই ভারতীয় ব্যবসায়ীকে সাউথ ক্যারোলিনায় নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয়। শনিবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

 

নিহত ব্যবসায়ীর নাম হার্নিশ প্যাটেল। তিনি সাউথ ক্যারোলিনার ল্যাংকাস্টার কাউন্টিতে একটি দোকানের মালিক ছিলেন। কানসাসে এক ভারতীয়কে গুলি করে হত্যার অল্প কদিন পরেই এ ঘটনা ঘটল।

 

মার্কিন সংবাদমাধ্যম দ্য হ্যারল্ড জানিয়েছে, কর্তৃপক্ষ ধারণা করছে রাতে দোকান বন্ধ করে নিজের গাড়ি নিয়ে ফেরার পথে বাসার সামনে গুলি করা হয় হার্নিশকে। দোকানটি নিহতের বাসা থেকে ৬ কিলোমিটার দূরে ছিল।

 

ল্যাংকাস্টার কাউন্টি করোনার কার্যালয় জানিয়েছে, মধ্যরাতের কয়েক মিনিট আগেই হার্নিশের লাশ পাশের একটি বাসার সামনে থেকে উদ্ধার করা হয়।এর আগে রাত প্রায় সাড়ে এগারোটার সময় ৯১১ নম্বরে ফোন করে কিছু মানুষ গুলির শব্দ শোনার অভিযোগ করেছিলেন।

 

এর আগে কানসাসে ৩২ বছরে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক শ্রীনিবাস কুচিবটলাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এ ঘটনার নিন্দা জানিয়েছিল হোয়াইট হাউস ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: বাংলা ট্রিবিউন