সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
জাতীয়

ভালুকায় অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ বোন নিহত

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
ভালুকায় অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ বোন নিহত

সিল্কসিটি নিউজ ডেস্ক :
ময়মনসিংহের ভালুকা উপজেলায় অটোরিকশা-মুরগিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই বোন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশার থাকা আরও তিন যাত্রী।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উথুরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহরা হলেন- উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। তারা দুজন সহোদর বোন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানায়, সকালে একটি যাত্রীবাহী অটোরিকশা করে হাতিবেড় থেকে ভরাডোবা বাজারে যাচ্ছিলেন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসমা ও শিরিন আক্তার মারা যায়। এসময় আহত হন নিহতদের আরেক বোনসহ আরও তিনজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।