রাজশাহী

রামেকে ইন্টার্নদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেওয়ার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে।

 

শনিবার সকাল ৮টা থেকে তারা কর্মবিরতিসহ হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের মুখপত্র রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়হান বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারসহ তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। সারা দেশের যতো সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ আছে সবগুলোতেই এ ধর্মঘট ডাকা হয়েছে।
তিনি আরো বলেন, বগুড়ার ঘটনার প্রতিবাদে শনিবার (০৪ মার্চ) সকালে রামেকের সামনে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করেছেন। এরপরে দুপুর ১২টা থেকে আল্টিমেটাম দিয়ে ৭২ ঘণ্টার কর্মবিরতীতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এরমধ্যে যদি দাবি না মেনে নেয়া না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবেন তারা।
বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা এক রোগীর স্বজনদের মারধর করায় চারজনের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করে কর্তৃপক্ষ। এছাড়া ছয় মাস পরে তাদের চারটি ভিন্ন হসপাতালে ইন্টার্নশিপ করার শাস্তিও দেয়া হয়।

উল্লেখ্য, বগুড়ায় চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেওয়ার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরােএ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে।

স/আ