সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

নিউইয়র্কে ১৮ দেশের বিশিষ্ট নারীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
নিউইয়র্কে ১৮ দেশের বিশিষ্ট নারীদের সংবর্ধনা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিউইয়র্কে ১৮ দেশের বিশিষ্ট নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এদের মধ্যে দু’জন প্রবাসী বাংলাদেশি নারী রয়েছেন।

 

বৃহস্পতিবার (০২ মার্চ) সোসাইটি ফর ফরেন কনসালস (সিওএফসি) আয়োজিত ম্যানহাটানস্থ চেক প্রজাতন্ত্রের কনস্যুলেট জেনারেলের বোহেমিয়ান ন্যাশনাল হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে ১৮ দেশের বিশিষ্ট নারীদের সম্মাননার সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. শামীম আহসান, এনডিসি এবং তার সহধর্মীনি মিসেস পেন্ডোরা চৌধুরীসহ অন্যান্য কর্মচারীরা।

 

১৯২৫ সালে প্রতিষ্ঠিত সোসাইটি ফর ফরেন কনসালস (সিওএফসি) নিউইয়র্কভিত্তিক কনস্যুলেট, কনস্যুলেট জেনারেল এবং অনারারি কনস্যুলেটগুলোর সমন্বয়ে গঠিত বিশ্বের বৃহত্তম কনস্যুলার কোর।

সূত্র: বাংলা নিউজ