সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বালিকাকে চুমু দেওয়ায় যুক্তরাষ্ট্রে গ্রেফতার ভারতীয় অ্যাথলেট

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
বালিকাকে চুমু দেওয়ায় যুক্তরাষ্ট্রে গ্রেফতার ভারতীয় অ্যাথলেট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

১২ বছর বয়সী বালিকাকে চুমু দেওয়ার অপরাধে তানভীর হোসেন (২৪) নামে এক ভারতীয় অ্যাথলেটকে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে। তিনি ভারতের কাশ্মীর থেকে স্নোশু রেসে যোগ দিতে নিউইর্য়কে যান।

 

নিউইয়র্কের স্যারান্যাক লেক পুলিশের বরাতে শুক্রবার এ খবর জান‍া যায়।

 

পুলিশ জানায়, গত সোমবার অ্যাডিরোনড্যাক পাহাড়ি এলাকায় ১২ বছর বয়সী ওই মেয়েকে গভীর আবেগে চুম্বন বসিয়ে দেয় তানভীর। পরে ওই মেয়ে এবং তার বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে তানভীরকে গ্রেফতার করা হয়েছে।

 

তবে অ্যাথলেট তানভীর তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

 

এদিকে, ভারতীয় স্নোশু ফেডারেশনের সভাপতি মির মুদাসির বলেন, এক নাবালক বালিকা যৌন হয়রানির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আসলে কী ঘটেছিলো আমরা তা খতিয়ে দেখার চেষ্টা করছি।

 

যুক্তরাষ্ট্রে ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা ওয়ার্ল্ড স্নোশু চ্যাম্পিয়নশিপ-২০১৭ তে অংশ নিতে গিয়ে তানভীর এ ঘটনা ঘটান।

সূত্র: বাংলা নিউজ