সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

এফবিআই’র তদন্তে নাক গলাবেন না মার্কিন অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
এফবিআই’র তদন্তে নাক গলাবেন না মার্কিন অ্যাটর্নি জেনারেল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ইস্যুতে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থ‍া এফবিআই’র তদন্তে নাক গলাবেন না মার্কিন নয়া অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স।

 

শুক্রবার (০৩ মার্চ) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও সিএনন এ খবর জানায়।

 

এক বিবৃতিতে জেফ সেশন্স বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত বর্তমান অথবা ভবিষ্যতে যে কোনো তদন্তে আমি নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছি।

 

এর মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দু’বারেরও বেশি সময় ‘গোপনে’ আলাপ করেছেন রুশ রাষ্ট্রদূতের সঙ্গে। এমন পরিস্থিতিতে সেশন্সের পদত্যাগের জোর দাবি তুলেছেন ডেমোক্র্যাটরা। আপাতত এই বিতর্ক সামলাতেই এখন হিমশিম খেতে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে।

 

অবশ্য সেশন্স তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।

 

এর আগে অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তোলায় বারাক ওবামার আমলে নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বহিষ্কার করেন ট্রাম্প।

সূত্র: বাংলা নিউজ