সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

মুক্তি পাচ্ছেন ন্যাম হত্যায় আটক উ. কোরিয়ার নাগরিক চোল

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
মুক্তি পাচ্ছেন ন্যাম হত্যায় আটক উ. কোরিয়ার নাগরিক চোল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যাম হত্যায় আটক দেশটির নাগরিক রি জং চোলকে মুক্তি দিচ্ছে মালয়েশিয়া পুলিশ।

 

ন্যাম হত্যায় চোলের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হচ্ছে বলে শুক্রবার এ খবর জানায় মালেশিয়ান পুলিশ।

 

গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে মুখমণ্ডলে প্রাণঘাতী কেমিক্যাল মেখে হত্যা করা হয় কিম জং ন্যামকে। এর মধ্যে উচ্চ মাত্রার রাসায়নিক ভিএক্স’র বিষক্রিয়ায় ন্যামকে হত্যার অভিযোগে এই দুই নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই দুই নারী হলেন- ভিয়েতনামের ডোয়ান থি হুওং এবং ইন্দোনেশিয়ার সিতি আইশাহ।

 

ন্যাম কুয়ালালামপুর থেকে চীনের ম্যাকাও যাওয়ার জন্য বিমানবন্দরে দাঁড়িয়ে থাকার সময় দু’জন নারী তার মুখে বিষাক্ত কেমিক্যালযুক্ত কাপড় দিয়ে মুখ চেপে ধরেন। সঙ্গে-সঙ্গে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অ্যাম্বুল্যান্স যোগে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

 

এদিকে, জং ন্যামের মুখমণ্ডলে উচ্চমাত্রার রাসায়নিক অস্ত্র ‘ভিএক্স নার্ভ এজেন্ট’র নমুনা পাওয়া গেছে বলে জানিয়েছে মালয়েশিয়ান পুলিশ।

সূত্র: বাংলা নিউজ