সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়ায় পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
বগুড়ায় পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সিল্কসিটি নিউজ ডেস্ক

বগুড়ার মাটিডালিতে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মাটিডালির নর্দান ফিলিং স্টেশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে বগুড়া-রংপুর মহাসড়ক ধরে শহরের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশা। সিএনজিটি মাটিডালি এলাকার নর্দান ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।

.এতে ঘটনাস্থলেই সিএনজির ড্রাইভার মোখলেছার রহমান ও যাত্রী রফিকুল ইসলামের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।