সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

তিন দশক পর সুদানের প্রথম প্রধানমন্ত্রীর শপথগ্রহণ

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
তিন দশক পর সুদানের প্রথম প্রধানমন্ত্রীর শপথগ্রহণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সুদানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৬৮ বছরের বকরি হাসান সালেহ। এক সময়ের এ জেনারেল দেশটির সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের একজন শীর্ষ সহযোগী ছিলেন। বৃহস্পতিবার খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদে তিনি শপথগ্রহণ করেন।

 

নতুন প্রধানমন্ত্রী বকরি হাসান সালেহ একইসঙ্গে প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করবেন।

 

১৯৮৯ সালে সুদানে ইসলামপন্থীদের সমর্থিত এক রক্তপাতহীন অভ্যুত্থানের পর দেশটির প্রধানমন্ত্রীর পদ রহিত করা হয়। ফলে এতদিন সুদানে কোনও প্রধানমন্ত্রী ছিলেন না। মাত্র একদিন আগে ওমর আল-বশিরের ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)’র কার্যনির্বাহী ব্যুরো ১৯৮৯ সালের সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তা বকরি হাসান সালেহকে প্রধানমন্ত্রী মনোনীত করে।

 

২০১৬ সালের ডিসেম্বরে সুদানের আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী পদ পুনর্বহালের পক্ষে ভোট দেন।

 

বকরি হাসান সালেহ এর আগে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি ওমর আল-বশিরের জাতীয় নিাপত্তা উপদেষ্টা ছিলেন। ১৯৯০-এর দশকে তিনি সুদানের শক্তিশালী ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সাভিসের প্রধান হিসেবে পালন করেন।

সূত্র: বাংলা ট্রিবিউন