জাতীয়

রাজশাহী ও যশোরে আচরণবিধি লঙ্ঘনের প্রতিবেদন চেয়েছে ইসি

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :
শনিবার (২৩ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, ঝিনাইদহ, যশোর ও রাজশাহীতে আচরণবিধি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তদন্ত করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছিল। তার ভিত্তিতে ঝিনাইদহের দুই থানার ওসির নির্লিপ্ততার অভিযোগ এসেছে। তাই শৈলকূপা থানা ও হরিনাকুন্ড থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া যশোর ও রাজশাহীতে মামলা হাওয়ায় সেখানকার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
ট্যাগ: