জাতীয় পার্টির জন্য নৌকার যে ২৬ প্রার্থীকে প্রত্যাহার করল আওয়ামী লীগ
ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদের জন্য নৌকার প্রার্থী ইমদাদুল হককে প্রত্যাহার করা হয়েছে। একইভাবে নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেলের জন্য গোলাম মোস্তফা, নীলফামারী-৪ আসনে আহসান আদেলুর রহমানের জন্য জাকির হোসেন বাবুলকে, রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ারের জন্য রেজাউল করিম রাজুকে, রংপুর-৩ আসনে জি এম কাদেরের জন্য তুষার কান্তি মণ্ডলকে, কুড়িগ্রাম-১ আসনের জন্য মুস্তাফিজুর রহমানের জন্য আছলাম হোসেন সওদাগরকে, কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদের জন্য জাফর আলীকে, গাইবান্ধা-১ আসনে শামীম হায়দার পাটোয়ারীর জন্য আফরুজা বারীকে, গাইবান্ধা-২ আসনে মো. আব্দুর রশিদ সরকারের জন্য মাহবুব আরা বেগম গিনিকে, বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহর জন্য তৌহিদুর রহমান মানিককে, বগুড়া-৩ নুরুল ইসলাম তালুকদারের জন্য সিরাজুল ইসলাম খান রাজুকে, সাতক্ষীরা-২ আসনে মো. আশরাফুজ্জামানের জন্য আসাদুজ্জামান বাবুকে, পটুয়াখালী-১ আসনে এ বি এম রুহুল আমিন হাওলাদারের জন্য মো. আফজাল হোসেনকে, বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপুর জন্য সরদার মো. খালেদ হোসেনকে, পিরোজপুর-৩ মাশরেকুল আজম রবির জন্য আশরাফুর রহমানকে, ময়মনসিংহ-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ মুক্তির জন্য আব্দুল হাই আকন্দকে, ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমামের জন্য আব্দুছ ছাত্তারকে, কিশোরগঞ্জ-৩ আসনে মো. মুজিবুল হক চুন্নুর জন্য নাসিরুল ইসলাম খানকে, মানিকগঞ্জ-১ আসনে জহিরুল আলম রুবেলের জন্য আব্দুল সালামকে, ঢাকা-১৮ আসনে শেরীফা কাদেরের জন্য মোহাম্মদ হাবিব হাসানকে, হবিগঞ্জ-১ আসনে মো. আবদুল মুনিম চৌধুরীর জন্য ডা. মুশফিক হুসেন চৌধুরীকে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আব্দুল হামিদের জন্য শাহজাহান আলমকে, ফেনী-৩ আসনে লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর জন্য মো. আবুল বাশারকে, চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদের জন্য মোহাম্মদ আবদুস সালামকে, চট্টগ্রাম-৮ আসনে সোলায়মান আলম শেঠ-এর জন্য নৌকার প্রার্থী নোমান আল মাহমুদকে প্রত্যাহার করে নেয় আওয়ামী লীগ।
এ ছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে আগে থেকেই প্রার্থী মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এখানে নির্বাচন করবেন জাতীয় পার্টির সেলিম ওসমান।

১৪ দলীয় জোটের জন্য নৌকার যে ৬ প্রার্থীকে প্রত্যাহার করল আওয়ামী লীগ
ওয়ার্কার্স পার্টিকে দুটি ও জাসদকে তিনটি এবং জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন দেওয়া হয়েছে।
বরিশাল-২ আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের জন্য তালুকদার মো. ইউনুসকে এবং রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার জন্য মোহাম্মদ আলীকে প্রত্যাহার করেছে আওয়ামী লীগ।
কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ আসনে আগে থেকেই প্রার্থী মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন দলটি।
এ ছাড়া বগুড়া-৪ আসনে জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের জন্য নৌকার প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ এবং লক্ষ্মীপুর-৪ আসনে মোশাররফ হোসেনের জন্য ফরিদুন্নাহার লাইলীকে প্রত্যাহার করেছে আওয়ামী লীগ।
পিরোজপুর-২ আসনে জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর জন্য কানাই লাল বিশ্বাসকে প্রত্যাহার করেছে দলটি।









