সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

শাহবাগে আবাসিক ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০২৩২ মিনিট পড়া
শাহবাগে আবাসিক ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

 

সিল্কসিটি নিউজ ডেস্ক: 

রাজধানীর শাহবাগ থানাধীন মোতালেব প্লাজা আবাসিক ভবন থেকে পড়ে নাজমা (১৬) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।আজ শনিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার দিবাগত রাত  এ ঘটনা ঘটে। নাজমা মোতালেব প্লাজার ব্লক- বি’র ৮১৩ নং ফ্লাটের বাসিন্দা খুরশিদা জামানের বাসায় দেড় মাস যাবৎ গৃহকর্মী হিসেবে কাজ করত।

জানতে চাইলে খুরশিদা জামান বলেন, ‘আমাদের ভবনের উপর থেকে পঞ্চম তলার উপর পরে। শব্দ শুনে বাড়ির সিকিউরিটি গার্ড দিয়ে দেখতে পায়, গৃহকর্মী নাজমা পড়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি আমাকে খবর দেন। পরে নাজমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসা লোকজনের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, তাদের ধারণা ওই ভবনের অষ্টম তলা থেকে নাজমা পড়ে গেছে বা লাফ দিয়েছিল। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। ঘটনাটি যে ভাবেই ঘটুক না কেন, তা তদন্তে বেড়িয়ে আসবে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। ওই বাড়ির গৃহকর্ত্রীর নাম খুরশিদা জামান, তার মেয়ে চিকিৎসক ফারজানা। আমরা তাদের সঙ্গে কথা বলছি।’