সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

অভিবাসন প্রশ্নে সুর নরম করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক১ মার্চ ২০১৭২ মিনিট পড়া
অভিবাসন প্রশ্নে সুর নরম করলেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অভিবাসন প্রশ্নে নিজের কট্টরপন্থী অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ‘অনিবন্ধিত অভিবাসী’দের মধ্যে যাদের অপরাধকর্মের রেকর্ড নেই এবং যারা কর্মী হিসেবে দক্ষ, তাদের যুক্তরাষ্ট্রে থাকার অধিকার রক্ষার ইঙ্গিত দেন। তবে অভিবাসন নীতি বদলের প্রশ্নে পূর্বের অবস্থানেই রয়েছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট। এদিন মেধাভিত্তিক নতুন অভিবাসন নীতি গ্রহণের ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, আমি যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করি, বিশ্বকে নয়। তাই যুক্তরাষ্ট্র নিয়েই আমাকে ভাবতে হয়। তাই বর্তমানে অভিবাসন নীতি পাল্টে মেধা ভিত্তিক অভিবাসন নীতি শুরু করতে চান ট্রাম্প। ভাষণে তিনি বলেন, অনথিভুক্ত অভিবাসীদের আগমন ঠেকিয়ে দক্ষ অভিবাসী নিলে যুক্তরাষ্ট্রের জীবন যাত্রার মানের উন্নয়ন হবে।

 

ট্রাম্প বলেন, ‘ আমরা যদি মার্কিন নাগরিকদের ভালোর কথা চিন্তা করি তবে রিপাবলিকান ও ডেমোক্রেটদের একসঙ্গে কাজ করতে হবে। এতে করে বিগত কয়েক দশক ধরে চলা সঙ্কটের সমাধান হবে।’ দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসীদের নিয়ে বিরুপ ও নেতিবাচক মন্তব্য করা ট্রাম্প এবার অভিবাসীদের প্রতি আরও সহানুভূতিশীল হবেন বলে ইঙ্গিত দেন।

 

এর আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, অভিবাসনের ব্যাপারে কিছুটা শিথিল হবেন তিনি। ট্রাম্পের এমন মনোভাবে ডেমোক্রেটদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অবাক হয়েছেন রিপাবলিকানদের একাংশও।

 

ট্রাম্প প্রশাসন থেকে অভিবাসন নীতির ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে জানা যায়, এক কোটিরও বেশি অভিবাসী দেশটিতে অবৈধভাবে বাস করছে। তারা হয়তো কোনো আইনী প্রক্রিয়ার মাধ্যমে বসবাসের অনুমতি পেতে পারেন। তবে যারা শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তাদের ব্যাপারে হয়তো ব্যতিক্রমী কিছু হতে যাচ্ছে।

 

এদিকে ফ্লোরিডার সিনেটর রিপালিকান নেতা মার্কো রুবিও চার বছর তৈরি করা একটি অভিবাসন নীতি সামনে এনে বলেন, এই ফরম্যাটের ব্যাপারে তিনি আগ্রহী। তিনি বলেন, বেশিরভাগ মানুষ অভিবাসন নীতি পরিবর্তনের পক্ষে। তবে তাড়াহুড়ো করে করতে গেলে এনিয়ে বিতর্কের জন্ম হতে পারে। তাই আমরা অনেক সময় নিয়ে, পরিকল্পনা করে কাজটি করবো।

 

নাগরিকত্ব দেয়ার চেয়ে তারা আইনী বৈধতা কিংবা অন্যরকম কোনো চু্ক্তিতে আসতে পারেন বলেো মন্তব্য করেন এই রিপাবলিকান নেতা।

সূত্র: বাংলা ট্রিবিউন