সদ্য প্রকাশিত
খেলা

সাপাহারে ঐতিহাসিক জবই বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২৩২ মিনিট পড়া
সাপাহারে ঐতিহাসিক জবই বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা


সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ঐতিহাসিক জবই বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মওলা, জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার সবুজ রানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী,খাদ্য মন্ত্রী কন্যা ইঞ্জিনিয়ার তৃণা মজুমদার ।

ঐতিহাসিক জবই বিল মাছ চত্ত্বর থেকে এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপজেলারে ৪ ইউনিয়নের ৮টি ছোট নৌকা স্থানীয়দে নিয়ে এবং ৬ ইউনিয়নের ৬টি বড় নৌকা ও উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের ২টি নৌকা সহ ৮টি নৌকা সহ মোট ১৬টি নৌকা এই বাইচে অংশ গ্রহন করেন।
মনমুদ্ধকর এই পরিবেশ উপভোগ করার জন্য বিলের দুই পাড়ে প্রায় ২ কিলোমিটার এলাকায় বিভিন্ন এলাকার ২০ হাজার নারী পুরুষ, শিশু কিশোরের উপচেপড়া ভির দেখার মতো।

এসময় নৌকা বাইচ প্রতিযোগিতায় বড় নৌকায় ১ম স্থান অধিকার করেছেন শিরন্টি ইউনিয়ন পরিষদ ও ২য় স্থান হয়েছেন উপজেলা প্রশাসন।
ছোট নৌকায় বিজয়ী হয়েছেন পাতাড়ী ইউনিয়ন পরিষদ ও ২য় স্থান হয়েছেন গোয়ালা ইউনিয়ন পরিষদ। পরে বিজয়ী’র হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।