সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
জাতীয়

সড়কে প্রাণ গেলো ইউপি চেয়ারম্যান-ছাত্রদল নেতার

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০২৩২ মিনিট পড়া
সড়কে প্রাণ গেলো ইউপি চেয়ারম্যান-ছাত্রদল নেতার

সিল্কসিটি নিউজ ডেস্ক :
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ইউপি চেয়ারম্যান ও ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সালুটিকরের পার্শ্ববর্তী ১০ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওবায়দুল্লাহ ইসহাক সিলেট মহানগরীর দরগা মহল্লা পায়রা ১০৮ ও হাফিজুর রশীদ পায়রা ৮৫ নম্বর বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে মোটরসাইকেলযোগে কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন চেয়ারম্যান ইসহাক ও তার সঙ্গীয় হাফিজুর। সালুটিকর বাজারের পার্শ্ববর্তী ১০ নাম্বার এলাকায় সিগন্যাল লাইটবিহীন দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইসহাক ও হাফিজুর মারা যান।

সিলেটের গোয়াইনঘাট উপজেলা সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) নির্মল চন্দ্র দেব  এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাতে ঘটনার সময় মোটরসাইকেলে কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন চেয়ারম্যান ইসহাক ও হাফিজুর। পথে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সিগন্যালবিহীন একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। দুমড়ে মুচড়ে মোটরসাইকেল ট্রাকের নিচে ঢুকে যায় এবং দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তাৎক্ষণিক একদল পুলিশ নিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা যায়নি। তবে দুর্ঘটনার জন্য ট্রাকটির চালকের দায় রয়েছে। রাতের আধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সিগন্যাল লাইট জ্বালানো ছিল না। যে কারণে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।