সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

দ্বিতীয় দিনের তারুণ্যের রোডমার্চ বগুড়া থেকে রাজশাহী

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
দ্বিতীয় দিনের তারুণ্যের রোডমার্চ বগুড়া থেকে রাজশাহী

সিল্কসিটি নিউজ ডেস্ক :
সরকার পতনের এক দফা দাবিতে ভোটাধিকার বঞ্চিত তরুণদের উজ্জীবিত করতে তারুণ্যের সমাবেশের পর এবার তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

রোববার (১৭ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো বগুড়া শহর থেকে শুরু হয়ে নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ কর্মসূচি পালন করেছে সংগঠনগুলো।

এ রোডমার্চ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর সিলেট, খুলনা, চট্টগ্রামে এ কর্মসূচি পালন করা হবে। চট্টগ্রামে আগামী ৩০ সেপ্টেম্বর তারুণ্যের রোডমার্চ  কর্মসূচি শেষ হবে।

এর আগে গত জুন ও জুলাইয়ে দেশের ছয়টি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।