সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

পাকিস্তানের হুমকির খবর ভিত্তিহীন : যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পাকিস্তানের হুমকির খবর ভিত্তিহীন : যুক্তরাষ্ট্র

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠেছে বলে আফগানিস্তান ও পাকিস্তান প্রচারমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
জয়েন্ট চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ডের উক্তিকে অপব্যাখ্যা করেছে পাকিস্তান ও আফগানিস্তানের পত্রিকাগুলো।

 
দেশ দুটির পত্রিকায় বলা হয়, একটি খবরের শিরোনাম ছিল ‘পাকিস্তান আমেরিকার জন্য হুমকি হয়ে উঠেছে’।

কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য হুমকি সংক্রান্ত এক সেমিনারে বক্তৃতাকালে জেনারেল ডানফোর্ড এমন কোনো কথা বলেননি। বরং তিনি বলেন, যদি আপনি হুমকি হিসেবে বিবেচনা করেন, তাহলে যুক্তরাষ্ট্র পাঁচটি হুমকির মুখে আছে। আর পাকিস্তান হুমকি হলে হতে পারে, তবে সেটি ৬ নম্বর হুমকি।

আফগান সার্ভিসের (ভয়েস অব আফগানিস্তান) সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রচারিত সংবাদটিকে পুরোপুরি মিথ্যা বলে অভিহিত ও প্রত্যাখান করে।

 
পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক কিন্তু একদিন-দুইদিনের নয় বরং সাত দশকের। এই সময়ে সম্পর্কে অনেক উত্থান-পতন ঘটেছে।

কিন্তু পাকিস্তান সবসময়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুপ্রতিম সম্পর্ক বজায় রেখে চলতে চায়। ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব নেয়ার পর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার ও সুসংহত হবে বলে পাকিস্তান আশা করছে।

সূত্র: রাইজিংবিডি