রাজশাহীর খবর

তিন ঘণ্টা পরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০২৩১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী রাজশাহী রেলওয়ে স্টেশনে মহানন্দা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এই ঘটনার তিন ঘণ্টা পরে রাজশাহীর সাথে চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে আজ বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটলেও সকাল ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করা হয়।

এর পরে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুরমুখী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে কমিউটার ট্রেনের যাত্রা। রাজশাহী রেলস্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করা হয়। তিন ঘণ্টা পরে রাজশাহীর সাথে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

স/আর

ট্যাগ: