রাজশাহীর খবর

তানোরের সেই ক্লিনিকে আবারও রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০২৩১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

তানোর পৌরশহরের সেই মহানগর ক্লিনিকে সোমবার দিবাগত রাতে অপারেশন করতে গিয়ে বুলবুলি বেগম (৩১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গাগরন্দ গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।ভুল চিকিৎসার কারণে দুই সন্তানের জননী বুলবুলির মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।মূত্রনালীর সমস্যার জন্য ওই ক্লিনিকে ভর্তি  হয়েছিলেন বুলবুলি বেগম। এর পর গৃহবধূকে অপারেশন করার পরে তিনি মারা যান। সোমবার দিবাগত রাতে অপারেশন করানোর পর তিনি মারা যান। তবে বিষয়টি পরে আপোশ-মীমাংসা করে নেন পরিবারের সদস্যরা।

এর আগেও তানোরের আলোচিত ওই ক্লিনিকে ভুল অপারেশনে অনেক রোগীর মৃত্যু হয়েছে।

অভিযোগ রেয়ছে, ওই মহানগর ক্লিনিকে ডাক্তার সেজে ক্লিনিকটির তখনকার ম্যানেজার অপারেশন করার ভিডিও ভাইরাল হয়েছিল। এ ঘটনায় ক্লিনিকটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল।পরে প্রশাসনকে ম্যানেজ করে আবারও চালু করা হয় ক্লিনিকটি।

অভিযোগ রয়েছে, ক্লিনিকটির মালিক ও তার স্ত্রী এবং ম্যানেজারেরা ডাক্তার সেজে এসব অপারেশন করেন। তানোর উপজেলার বিভিন্ন এলাকায় তাদের দালাল রয়েছে। দালালরা রোগী এনে ক্লিনিকটিতে ভর্তি করে দেয়।

স/আর

ট্যাগ: