সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০২৩১ মিনিট পড়া
সান্তাহারে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
 বগুড়ার আদমদীঘির সান্তাহারে ইজি প্রসেস কোচিং সেন্টারের এইচএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে সান্তাহার পৌর শহরের শখের পল্লী বিনোদন কেন্দ্রে আদমদীঘি বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ আহসান হাবীব তুহিনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউপির চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শখের পল্লীর সত্বাধীকারি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সান্তাহার শহর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, দন্ত চিকিৎসক আমিনুল ইসলাম সুমন, আশিকুজ্জামান ছোটন, কোচিংয়ের পরিচালক অনিত পাল ও সরদার রনি প্রমূখ। আলোচনা সভা শেষে সঙ্গীত শিল্পী বিপুল সরকারের তত্বাবধানে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।