সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

হিটলারকে ঈশ্বর বলায় পাঁচ বছরের জেল

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
হিটলারকে ঈশ্বর বলায় পাঁচ বছরের জেল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে নিজের ঈশ্বর বলায় এক ব্রিটিশ নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসবাদ ও বিদ্বেষমূলক বার্তা প্রচারের অভিযোগে বৃহস্পতিবার লন্ডনের একটি আদালত তাকে এ দণ্ড দিয়েছে।

সিন ক্রিগটন নামের ৪৫ বছরের ওই ব্যক্তি অনলাইনে নাৎসি পতাকার সামনে রাইফেল হাতে একটি ছবি পোস্ট করেছিলেন। এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলমান ও ইহুদিদের হত্যার আহ্বান জানিয়েছিলেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি দেখতে পায়, ক্রিগটন জনসাধারণের মাঝে উস্কানিমূলক স্টিকার বিলি করে এবং তার কাছ থেকে ‘শেতাঙ্গদের প্রতিরোধশক্তি ম্যানুয়াল ২ দশমিক ৪’ শীর্ষক একটি বই উদ্ধার করা হয়।

সিন ক্রিগটনকে নিবেদিত প্রাণ বর্ণবাদী বলে উল্লেখ করেছের সরকারি আইনজীবী জোনাথান স্যান্ডিফোর্ড। তিনি আদালতকে বলেছেন, ‘ ক্রিগটন পুলিশকে বলেছে সে নাৎসিবাদে বিমোহিত এবং অ্যাডলফ হিটলারকে সে ঈশ্বর মনে করে।’

সূত্র: রাইজিংবিডি