সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

আইএস’র হাত থেকে মসুল বিমানবন্দর পুনরুদ্ধার ইরাকি সেনাবাহিনীর

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আইএস’র হাত থেকে মসুল বিমানবন্দর পুনরুদ্ধার ইরাকি সেনাবাহিনীর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে ইরাকের মসুল বিমানবন্দর পুনরুদ্ধার করেছে ইরাকি সেনাবাহিনী।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিবিসি জানায়, চার ঘণ্টা লড়াইয়ের পর ইরাকি সেনাবাহিনী বিমানবন্দরটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়।

ইরাকি সেনাদের আক্রমণের একপর্যায়ে বিমানবন্দর থেকে সরে যেতে বাধ্য হয় আইএস। তারপরও বিমানবন্দরে ইরাকি সেনাদের লক্ষ্য করে মার্টার শেল নিক্ষেপ অব্যাহত রাখে তারা।

 

জানুয়ারি মাসে ইরাকি সেনাবাহিনী মসুলের পূর্বাংশ দখল করে। এরপর পশ্চিমাংশ পুনরায় দখলে নিতে ১৯ ফেব্রুয়ারি আইএসের বিরুদ্ধে লড়াই শরু করেছে ইরাকি বাহিনী।

 

এর আগে ইরাকি সেনাবাহিনীর এ অভিযান সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেন, মসুলের পূর্বাংশ পুনর্দখলের পর মসুলকে পরিপূর্ণ স্বাধীন করতে এ অভিযান চালানো হচ্ছে। এক্ষেত্রে ওই এলাকায় ইরাকি সংগঠনগুলো মানবিক সেবা ও সমর্থন অব্যাহত রাখবে।

সূত্র: বাংলা নিউজ