
নলডাঙ্গা প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তার মৃত্যু হয়।

উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের ১ কিলোমিটার দক্ষিনে ২৪৩ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাষ্টার মোঃ আব্দুল হামিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।









