সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

রাজশাহীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০২৩১ মিনিট পড়া
রাজশাহীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সকালে রাজশাহীর কাটাখালী থানার মাহেন্দ্রা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৪৫)। রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকায় তার বাড়ি। আহত ব্যক্তির নাম সোহেল রানা (৩০)। তার বাড়ি নগরীর তেরোখাদিয়া এলাকায়। একটি ওষুধ কোম্পানির গাড়ির চালক ছিলেন বাচ্চু। এই কোম্পানীর বিক্রয়কর্মী আহত সোহেল।

নগরীর কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) আজাহার উদ্দিন জানান, ট্রাকের সঙ্গে ওষুধ কোম্পানীর পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সোহেল ও বাচ্চুকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন। সোহেল চিকিৎসাধীন।

বিকালে আইনগত প্রক্রিয়া শেষে বাচ্চুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই আজাহার উদ্দিন।