সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ওবামার ট্রান্সজেন্ডার বাথরুমবিধি বাতিল করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ওবামার ট্রান্সজেন্ডার বাথরুমবিধি বাতিল করলেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জারি করা ট্রান্সজেন্ডারদের বাথরুম ব্যবহারের বিধিমালা বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বিধিটি বাতিলে নির্দেশনা জারি করে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।

 

২০১৬ সালের মে মাসে ওবামা সরকারি স্কুলগুলোতে ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের বাথরুম ব্যবহারের বিধিমালাটি জারি করেছিলেন। এ বিধিমালা অনুসারে ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরা তাদের লিঙ্গীয় পছন্দমতো ছেলে বা মেয়েদের বাথরুম ব্যবহারের অধিকার পেয়েছিলেন। এমনিতেই বিধিটি দেশটির আদালতের নির্দেশনায় বাস্তবায়ন স্থগিত ছিল। এর মধ্যেই আদালতের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষা না করেই ওবামার বিধিটি বাতিল করল ট্রাম্প প্রশাসন।

 

এ সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান ট্রাম্পবিরোধী বিক্ষোভ আরও জোরালো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবারই কয়েকশ মানুষ হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন।

 

হোয়াইট হাউসের মুখপাত্র শ্যান স্পাইসার জানান, আদালতে মামলা থাকায় হোয়াইট হাউস বিধিটি বাতিল করেছে। তবে দেশটির জাস্টিস ডিপার্টমেন্ট এ বিষয়ে সরাসরি কোনও অবস্থান এখনও জানায়নি। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে জানিয়েছেন, ওবামার নির্দেশনায় দেশটির আইন যথাযথভাবে মানা হয়নি।

সূত্র: বাংলা ট্রিবিউন