সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

আইক্লাউড ডট নেট কিনে নিয়েছে অ্যাপল

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আইক্লাউড ডট নেট কিনে নিয়েছে অ্যাপল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নীরবে আইক্লাউড ডট নেট (icloud.net) ডোমেইন কিনে নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। ডোমেইনটি অ্যাপল কিনে নেওয়াতে আইক্লাউড ডট নেট সামাজিক যোগাযোগমাধ্যমটিও বন্ধ হয়ে গেছে।

 

অ্যাপল এশিয়ার এই সামাজিক যোগাযোগমাধ্যমটির ডোমেইন ঠিক কত টাকায় কিনেছে তা জানা যায়নি। ঠিক কবে অ্যাপল ডোমেইনটি কিনেছেও তাও জানানো হয়নি। তবে গত কয়েক সপ্তাহ ধরে আইক্লাউড ডট নেট তার ব্যবহারকারীদের বলে আসছিল যে, তাদের সেবা বন্ধ হয়ে যাবে এবং ১ মার্চের মধ্যে তাদের সব ব্যবহারকারীর তথ্য ধ্বংস করে ফেলা হবে।

 

আইক্লাউড সংশ্লিষ্ট সবগুলো ডোমেইন অ্যাপলের নিয়ন্ত্রণে ছিল। শুধু ব্যতিক্রম ছিল আইক্লাউড ডট নেট। ২০১১ সালে একই নামে আইক্লাউড ডট কম-এ সেবা চালু করে অ্যাপল। এতে অ্যাপল গ্রাহকরা তাদের ছবিসহ ও তথ্যাদি আইক্লাউড-এ সিনক্রোনাইজ করতে পারেন। অবশ্য অ্যাপল আইক্লাউড ডট কমও একটি সুইডিশ কোম্পানির কাছ থেকে ৫.২ মিলিয়ন ডলার দিয়ে কিনেছিল।

 

আইক্লাউড ডট নেট ডোমেইনটি অ্যাপলের নিয়ন্ত্রণাধীন না থাকায় ব্যবহারকারীদের অনেকের মধ্যেই সংশয় তৈরি হতো। অনেক অ্যাপল ব্যবহারকারী ভুল করে আইক্লাউড ডট নেট-এ প্রবেশ করে ফেলতেন। যেখানেও ছবি ও ভিডিও শেয়ার করা যেত। কিন্তু তা অ্যাপল সার্ভারের সংরক্ষিত হতো না।

সূত্র: বাংলা ট্রিবিউন