রাজশাহীর খবর

রাজশাহীতে শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা, লাশ খুঁজতে অভিযানে পুলিশ

নিউজ ডেস্ক৩ জুলাই ২০২৩১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর নওদাপাড়ায় এক শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ওই শিশুর লাশ খুঁজতে অভিযানে নেমেছে পুলিশ। রাত সাড়ে বারোটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নগরীর বিমান ছাত্র এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।

ওই শিশুটির নাম আনিকা (৮)। সে নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে। গত শনিবার সন্ধ্যার দিকে নিয়ে অপহরণ করা হয় তাকে।  নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের পুত্র পলাশ তাকে অপহরণ করে। মুক্তপণেন টাকা না দেওয়ায় শিশু আনিকাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়।

এদিকে অভিযোগ পাওয়ার পরে নগরীর শাহ মখদুম থানা পুলিশ অপহরণকারী পলাশকে সঙ্গে নিয়ে শিশুটির লাশ উদ্ধারে রাতে অভিযানে নামে।

আর এমপির মুখপাত্র রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণকারীকে আটক করার পর শিশুটির লাশ উদ্ধারে অভিযানে নামা হয়েছে।

বিস্তারিত আসছে

 

ট্যাগ: