সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

হিলারির হার চেয়েছিল এফবিআই’র একটি অংশ!

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
হিলারির হার চেয়েছিল এফবিআই’র একটি অংশ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হিলারি ক্লিনটন হেরে যান, এমনটা চেয়েছিল কেন্দ্রীয় তদন্ত অধিদফতরের (এফবিআই) একটি অংশ। যুক্তরাষ্ট্রের বিগত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে এই অভিযোগটি এসেছে হিলারির নির্বাচনী ক্যাম্পেইনের সাবেক চেয়ারম্যান জন পোডেস্টার মুখ থেকে।

পোডেস্টা মনে করেন, ‘এফবিআইতে অন্তত কিছু লোক ছিলেন, যারা চেয়েছিলেন হিলারি হেরে যান। তারা হিলারির কোনো বিকল্প পেয়েছিলেন কিনা তা জানানা নেই, কিন্তু তারা চেয়েছিলেন যেন তিনি হেরে যান’। এটাকে হিলারির পরাজয়ের অন্যতম সম্ভাব্য কারণ বলেও মনে করেন পোডেস্টা।

 

সোমবার (২০ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলছিলেন পোডেস্টা। বিতর্ককে উস্কে দেয় এমন কোনো তথ্য-উপাত্ত না দিলেও হিলারির এই নির্বাচনী ক্যাম্পেইনের চেয়ারম্যান এফবিআই’র শীর্ষ কর্তাদের ধুয়ে দিতে ছাড়েননি।

 

এমনকি এফবিআই পরিচালক জেমস কোমির দিকে ‘ষড়যন্ত্রের’ ইঙ্গিত করে পোডেস্টা বলেন, নির্বাচনের ঠিক ১১ দিন আগে হিলারির ইমেইল ফাঁসকাণ্ডের আরও তদন্তের ঘোষণা দিয়ে কোমি ‘খুবই বাজে বিবেচনা’ দেখিয়েছেন। যারা এ বিষয়ে অবগত ছিলেন…তারা সবাই বলেছেন ওই সময়ে এই ঘোষণাটা ‘খুবই বাজে সিদ্ধান্ত’ ছিল।

 

নির্বাচনে পরাজয়ের পেছনে দোষারোপ করতেও পিছপা হননি পোডেস্টা। তিনি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তোপ দেগে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনকেন্দ্রিক ইমেইল হ্যাকে পুতিন কার্যত ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন। কারণ রাশিয়া ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে ‘পোষা কুকুর’ হিসেবে ব্যবহার করতে চায়।

 

গত ডিসেম্বরেই এ কথা বলেছিলেন পোডেস্টা। এবার আরও স্পষ্ট করে তিনি বলেন, রাশিয়া স্পষ্টতই হস্তক্ষেপ করেছে নির্বাচনে।

 

এফবিআই’র অভ্যন্তরে গভীর ভাঙনের সৃষ্টি হয়েছে বলেও আরেকটি জায়গায় বলেন পোডেস্টা।

সূত্র: বাংলা নিউজ