সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে মিললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘অবিস্ফোরিত’ বোমা

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
যুক্তরাজ্যে মিললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘অবিস্ফোরিত’ বোমা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাজ্যের পোর্টসমাউথ বন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি বোমার সন্ধানের খবর পাওয়া গেছে। বোমাটিতে প্রায় ১৩২ কেজি ‘উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক’ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

ড্রেজিংয়ের সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে বোমাটির সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে রয়্যাল নেভি, যা ‘মারাত্মক হুমকি’ বলে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে বোমা সন্ধানের খবরে পোর্টসমাউথ বন্দরে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে বাস ও ট্রেন চলাচল। ঘটনাস্থলের উদ্দেশে একটি বিশেষায়িত দল রওনা হয়েছে।

 

সন্ধান পাওয়া বোমাটি জার্মান এসসি২৫০ মডেলের, যার ওজন ২২৬ কেজির বেশি।

সূত্র: বাংলা নিউজ