রাজশাহী

ট্রাকে বেঁধে শিশু নির্যাতনায় গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া

পুঠিয়া প্রতিনিধি :

নির্যাতন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। কখনো শারিরিক আবার কখনো বা মানষিক। এখন নির্যাতনের ধরণ পাল্টে শুরু হয়েছে। কোন ভাবে বেধে মারধর করে সেই চিত্র ভিডিও ধারণ করে, আবার সামাজিক মাধ্যমে ছাড়া।  এ বেপরোয়া নির্যাতনের ফলে সমাজের শিশুরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব ঘটনায় মামলা হলেও দ্রুত বিচার না হওয়া বেড়েই চলেছে নির্যাতন।

গতকাল মঙ্গলবার রাজশাহীর পুঠিয়ায় চুরির অপবাদে ট্রাকের সাথে বেঁধে শিশু নির্যাতনের ঘটনায় ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন নির্যাতনের স্বীকার শিশুর বাবা হাফিজুর রহমান।

এদিকে এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলেই বিপি পরিবহনের সুপার ভাইজার নুরুল ইসলামকে আটক করা হয় পরে সেদিন রাতেই গাড়ির ড্রাইভার আক্কেল আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাকিবুল হাসান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নির্যাতিত শিশু নাজমুল হকের (১২) বাবা হাফিজুর রহমান বাদী হয়ে ৫জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

এঘটনায় বিপি পরিবহনের ড্রাইভার ও সুপার ভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য যে গত মঙ্গলবার সকালে উপজেলা সদরে খাঁন ফিলিং স্টেশনে বিপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সিডি ডিক্স চুরি হয়। ওই চুরির সঙ্গে জড়িত থাকার  অপবাদে নির্যাতনের স্বীকার শিশু নাজমুল হককে সন্দেহ করে ট্রাকের সাথে বেঁধে রাখে চালকসহ পরিবহনের অনান্য সহযোগীরা।

পরে বেলা ১০টার দিকে স্টেশনের কর্তব্যরত কর্মচারী ও পরিবহনের চালকসহ সহযোগীরা শিশু নাজমুলকে ব্যপক মারধর করে মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে দেন। এঘটনায় নির্যাতিত শিশু নাজমুলের বাবা এই অমানুষিক নির্যাতনের বিচার দাবি করেন।

স/আ