সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ন্যাটোর প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ন্যাটোর প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জার্মানির মিউনিখে চলমান আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ঘোষণা দিয়েছেন, পশ্চিমাদের প্রতিরক্ষা জোট ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। তবে পেন্স একই সঙ্গে জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলোকে আরও বেশি করে ন্যাটোর সামরিক ব্যয় বহন করতে হবে।

ন্যাটো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের কারণে বিভ্রান্তিতে ছিলেন ইউরোপীয় মিত্ররা। ন্যাটো নিয়ে যুক্তরাষ্ট্র কোন পথে এগুবে তা নিয়ে উদ্বেগ ছিল। মিউনিখের এই নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাদের পররাষ্ট্র নীতি সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছেন তার ভাষণে।

 

মাইক বলেন, যুক্তরাষ্ট্র এখনও দৃঢ়ভাবে ন্যাটো জোটের পক্ষে এবং আটলান্টিকের দুই তীরের এই জোটের প্রতি অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইউরোপ যে একই মূল্যবোধ ধারণ করে সেটাও তিনি উল্লেখ করেছেন। কিন্তু একই সঙ্গে তিনি আবার ইউরোপের দেশগুলোকে এটাও মনে করিয়ে দিয়েছেন যে ন্যাটো জোটের জন্য তাদের ব্যয় আরও বাড়াতে হবে।

 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ন্যাটোর সদস্য দেশগুলো তাদের জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করবে বলে অঙ্গীকারবদ্ধ। অথচ মাত্র চারটি দেশ সেই অঙ্গীকার রক্ষ করেছে। ইউরোপের মিত্র দেশগুলোকে তাদের অঙ্গীকার রাখতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চান, তারা যেন তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ান। ন্যাটোর দায়িত্ব সবাইকে ভাগাভাগি করে নিতে হবে।

 

তবে এই নিরাপত্তা সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের কথায় ছিল ভিন্ন সুর। প্রেসিডেন্ট ট্রাম্প সব জায়গা থেকে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে নিয়ে যে একলা চলো নীতির কথা বলছেন, মেরকেল তার বিপরীত নীতির প্রতি জোর দিয়েছেন আন্তর্জাতিক সহযোগিতার ওপর।  মেরকেল বলেছেন, নিরাপত্তা, ইসলামি সন্ত্রাসবাদের মোকাবেলা, বিশ্বায়ন আর শরণার্থী সংকটের মতো সমস্যার মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার কোনও বিকল্প নেই।

 

মেরকেল বলেন, আমরা এখন এমন এক বিশ্বে বাস করছি, যেখানে কোনও সুনির্দিষ্ট আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠেনি। আর স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পরও রাশিয়ার সঙ্গে ইউরোপীয় দেশগুলোর যে ধরণের সম্পর্ক হওয়া উচিত ছিল তা হয়নি।

 

তিনি বলেন, বিশ্ব আজ যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছে, তা এককভাবে কোনও দেশের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। এর সমাধান হতে পারে বহুপক্ষীয় কাঠামোর মাধ্যমে।

 

মেরকেল আরও বলেন, এটা হতে পারে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং জাতিসংঘের মতো বহুপক্ষীয় কাঠামোগুলোকে শক্তিশালী করার মাধ্যমে।

সূত্র: বাংলা ট্রিবিউন