রাজশাহী

তানোরে ট্রাক ও ভুটভুটির সংঘর্ষে নিহত ১ আহত ৩

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ট্রাক ও ভুটভুটির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তানোরের আলাদীঘির মোড় (৫তীর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

এ দুর্ঘটনায় নিহত হলেন, মোহনপুর উপজেলরা কেশরহাট পৌরসভার শোলাঘট এলাকার শহীদুলের ছেলে হাবিবুর রহমান (১০)।

এঘটনায় আহতরা হলেন, মোহনপুরদেরর শাদের আলি, আলেক জান, তানোরের মামুনোর রশিদ, নাহিদ ইসলাম, হাবিবুর রহমান।

পুলিশ জানান, যাত্রীবাহী অটো ভ্যানটি প্রানপুর (পাঠাকাটা) থেকে ও ট্রাকটি আমনুরার দিক থেকে তানোরের দিকে আসার সময় তানোর-আমনুরা সড়কের লবজ্যাতলা ব্রীজের কাছে আসামাত্র ট্রাকটি পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানের চালকসহ শিশু’র দাদা-দাদী ছিটকে পড়ে যায় এর মধ্যে শিশুটি রাস্তার মধ্যে পড়ে গেলে শিশু’র মাথার উপর দিয়ে ট্রাকটি চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই শিশু’র মৃত্যু হয় এবং শিশু’র দাদা-দাদী ও ভ্যান চালক পড়ে গিয়ে মারাত্তক ভাবে আহত হন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকে আটক করা হয়েছে।

 

স/আ